সাফে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চান মামুনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৮, ১৯:৪৩আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ০০:৪৮

মামুনুল ইসলাম। সাফ ফুটবলের আগে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেললেও ১-০ গোলে হারতে হয়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। নীলফামারীতে স্বাগতিকদের স্কোরিং সমস্যা ছিল প্রকট। এমন পারফরম্যান্স সাফে অন্তত দেখাতে চান না জেমি ডের শিষ্যরা।

শ্রীলঙ্কার বিপক্ষে নেতৃত্বে ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম। ম্যাচের শেষ দিকে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। যতক্ষণ খেলতে পেরেছেন তাতে দলের পারফরম্যান্স মোটেও আশান্বিত করতে পারেনি। তবে সবকিছু পেছনে ফেলে সাফে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার দৃঢ় প্রত্যয় তার, ‘শ্রীলঙ্কার বিপক্ষে যে পারফরম্যান্স ছিল, তা সাফে করলে চলবে না। অন্তত আমাদের গোল পেতে হবে। শুধু বল নিয়ন্ত্রণে রেখে এগিয়ে গেলে হবে না, গোল করার মতো সুযোগ তৈরি করতে হবে। ফরোয়ার্ডদের গোলও করতে হবে। তাহলে দেশের মাঠে সাফে ভালো করার সুযোগ থাকবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে কোচ জেমি ডে সিনিয়র খেলোয়াড়ের অগ্রাধিকার দিয়েছেন। সাফের আগে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে পরখ করে নিচ্ছেন। তাতে ব্যর্থ হয়েছেন সিনিয়ররা। এ নিয়ে মামুনুলের মূল্যায়ন, ‘কোচ আমাদের পরখ করতে চেয়েছেন। সবাই যার যার সাধ্য মতো চেষ্টা করেছে। এখন কোচই ভালো বলতে পারবে, কার পারফরম্যান্স ভালো ছিল। আমি আমার মতো ভালো খেলার চেষ্টা করেছি। তবে অন্যরা যদি যার যার জায়গা অনুযায়ী আরো ভালো খেলতে পারতো তাহলে লঙ্কানদের বিপক্ষে ইতিবাচক ফল আসতে পারতো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম