শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র। গ্রুপ পর্বে জুভেন্টাস মুখোমুখি হবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের। তাতে সাবেক ক্লাবের বিপক্ষে ফের মুখোমুখি হবেন ক্রিস্তিয়ানো রোনালদো।
‘এইচ’ গ্রুপে জুভেন্টাসের গ্রুপে রয়েছে- ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া, ইয়াং বয়েজ।
বি-গ্রুপে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার গ্রুপ সঙ্গী পিএসভি আইন্দহোফেন, টটেনহ্যাম হটস্পার, ইন্টার মিলান। ‘জি’ গ্রুপে রিয়াল মাদ্রিদ খেলবে রোমা, সিএসকে মস্কো ও ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে।
‘এ’ গ্রুপ- অ্যাতলেতিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, মোনাকো, ক্লাব ব্রুজ
‘বি’ গ্রুপ- বার্সেলোনা, টটেনহ্যাম, পিএসভি আইন্দহোফেন, ইন্টার মিলান
‘সি’ গ্রুপ- প্যারিস সেন্ত জার্মেই, নাপোলি, লিভারপুল, রেড স্টার বেলগ্রেড
‘ডি’ গ্রুপ- লোকোমোতিভ মস্কো, পোর্তো, শালকে, গেলাতেসারে
গ্রুপ ‘ই’- বায়ার্ন মিউনিখ, বেনফিকা, আয়াক্স, এইকে অ্যাথেন্স
গ্রুপ ‘এফ’- ম্যানচেস্টার সিটি, শাখতার দোনেৎস্ক, লিঁও, হোফেনহাইম
গ্রুপ ‘জি’- রিয়াল মাদ্রিদ, রোমা, সিএসকে মস্কো, ভিক্টোরিয়া প্লজেন
গ্রুপ ‘এইচ’- জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, ভ্যালেন্সিয়া, ইয়াং বয়েজ।








