টানা জয়ে শীর্ষে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮

গোল পাননি রোনালদো। সিরি আ’তে ক্রিস্তিয়ানো রোনালদোর গোল প্রাপ্তির অপেক্ষা আরও বাড়লো। তাতে অবশ্য জয় পেতে কষ্ট করতে হচ্ছে না ইতালীয় ক্লাবটির। পার্মাকে ২-১ গোলে হারিয়ে টানা জয়ের পথে রয়েছে তারা।

মাত্র ২ মিনিটে জুভেন্টাসের হয়ে গোল করেন মারিও মানজুকিচ। জুভেন্টাসের এই এগিয়ে থাকার তৃপ্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে অভিষেকে মাঠে নামা আইভোরিয়ান ফুটবলার গেরভিনহো সমতা ফেরান দলের।

গোল করতে মরিয়া ক্রিস্তিয়ানো রোনালদো এই ম্যাচেও স্কোর শিটে নাম তুলতে ব্যর্থ হয়েছেন। বরাবরের মতো সুযোগ মিলেছিল প্রথমার্ধের আগেই। শক্তি দিয়ে হেড করলেও লক্ষ্যে ছিল না সেই শট। চলে যায় বাইরে।

এ নিয়ে মৌসুমে ২৩বার চেষ্টা করে গোল বিমুখ থাকলেন পর্তুগিজ তারকা! তার বদলে দ্বিতীয়ার্ধে গোল করে জুভেন্টাসের জয়ে ভূমিকা রাখেন ব্লেইজ মাতুইদি। মানজুকিচের ক্রস থেকে জালে বল জড়ান ফরাসি মিডফিল্ডার।

রোনালদোর এই গোলহীনতার ব্যাখ্যা আছে জুভেন্টাস কোচ অ্যালেগ্রির কাছে। তিনি মনে করেন, ‘সিরি আ’তে যেই ভিন্নতা আছে রোনালদোকে সেটা সামাল দিতে হবে। তবে পুরোপুরি ম্যাচে সে কিন্তু খারাপ করেনি। আশা করছি আন্তর্জাতিক বিরতিতে সে আরও ক্ষুরধার হয়ে ফিরবে।’

তিন ম্যাচের তিনটি জিতে শীর্ষে আছে জুভেন্টাস। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম