ম্যানইউতে রোনালদোর আসা নিয়ে আলোচনা হয়নি: মরিনহো

স্পোর্টস ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৫২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬

রিয়াল মাদ্রিদে ছিলেন হোসে মরিনহো ও রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চেয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তার এমন ইচ্ছাতে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন হোসে মরিনহো! পর্তুগিজ এই কোচই নাকি রোনালদোর পরিকল্পনা বাস্তবে রূপ দিতে দেননি। গুজবটা যখন খুব বেশি প্রকট হয়ে ধরা দিলো মরিনহো উড়িয়ে দিলেন সেই খবর।

বার্নলিকে ২-০ গোলে হারানোর পর এমন গুজবের সত্যতা নিয়ে প্রশ্ন করা হয় মরিনহোকে। স্বভাবসুলভ কাঠিন্যতা ধরে রেখে তিনি বলেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদোর নাম কখনই আলোচনার টেবিলে ছিল না। ম্যানইউতে রোনালদো আসবে কি, আসবে না-এ নিয়েও টেবিলে কোনও আলোচনা হয়নি।’

রিয়াল মাদ্রিদের যোগ দেওয়ার আগে ২০০৯ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই ছিলেন জুভেন্টাসের নতুন প্রাণভোমরা। আর রিয়ালে এই রোনালদোরই কোচ ছিলেন স্বদেশি হোসে মরিনহো। নতুন করে এক সঙ্গে খেলার সুযোগ না হলেও চ্যাম্পিয়নস লিগে ভিন্ন ক্লাবের হয়ে মুখোমুখি হবেন দুজন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম