পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ হকি দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৬

পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ হকি দল

নতুন একটি প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। কয়েকটি গ্রুপের হকি সিরিজ ওপেন নামে প্রতিযোগিতাটি হওয়ার কথা সেপ্টেম্বরে। তাতে বাংলাদেশের গ্রুপের খেলা হওয়ার কথা ছিল পাকিস্তানে। ২৩ জুলাই নির্বাহী কমিটির সভায় তেমন নির্ধারিত হয়ে থাকলেও সেখান থেকে সরে এসেছে ফেডারেশন। পাকিস্তানে যাচ্ছে না বাংলাদেশ হকি দল।

এর পেছনে দুটি কারণ দেখাচ্ছে ফেডারেশন। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্ট থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছে ওমান ও শ্রীলঙ্কা। র‌্যাংকিংয়ের নিচে থাকা আফগানিস্তান, কাতার কিংবা কাজাখস্তানের বিপক্ষে খেললে নিজেদের উন্নতি সেভাবে হবে না। তাই রাওয়ালপিন্ডি না যাওয়াকেই শ্রেয় মনে করছেন হকি কর্মকর্তারা।
এর ওপর যুক্ত রয়েছে নিরাপত্তাহীনতা। হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল এহসান রানা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘যদি সমমানের দল না খেলে তাহলে পাকিস্তান গিয়ে কী লাভ। নিচু সারির দলের সঙ্গে খেলে তেমন উন্নতি হবে না। নিরাপত্তাজনিত কারণ তো আছেই। এছাড়া খেলোয়াড়রাও বেশ ক্লান্ত। তারা খেলতে যেতে চাইছে না। সবকিছু মিলিয়ে আমরা পাকিস্তান সফর বাতিল করেছি।’

হকি ফেডারেশনের ওয়ার্কিং সভায় আরও দুটি সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আটটি বিভাগীয় দল নিয়ে মহিলাদের প্রতিযোগিতা হবে। এছাড়া গত ৭ জুন হকি লিগের মোহামেডান-মেরিনার্সের অমীমাংসিত ম্যাচটি নিয়ে লিগ কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম