রাশিয়া বিশ্বকাপে অন্য এক ইংল্যান্ডকে দেখেছিল বিশ্ব। দুর্দান্ত খেলতে থাকা ইংলিশদের যাত্রা থেমে গিয়েছিল সেমিতে। সেই ইংল্যান্ড উয়েফা নেশন্স লিগে যাত্রা শুরু করলো হার দিয়ে। নেশন্স লিগে ‘এ’ লিগে গ্রুপ ৪-এর ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে লা রোহারা।
ওয়েম্বলিতে ম্যাচের শুরুটা তাতিয়ে দেয় ইংল্যান্ডই। ১১ মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে শুরু স্বাগতিকদের। বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নেওয়া স্পেন সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ১৩ মিনিটে সাউল নিগেসের গোলে স্কোর লাইন হয় ১-১। ৩২ মিনিটে বাজে মার্কিংয়ের খেসাড়ত দেয় ইংল্যান্ড। ফ্রি কিক থেকে দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন রোদ্রিগো মোরেনো।
দীর্ঘক্ষণ ম্যাচে ফেরার চেষ্টায় থাকা ইংলিশরা সুযোগ পায় ইনজুরি সময়ে। বদলি ড্যানি ওয়েলবেকের গোলে জাল কেঁপেছিল স্পেনের। এর আগে স্পেন গোলরক্ষক বদলি স্ট্রাইকারের ফাউলে খেই হারালে আম্পায়ার গোলটি বাতিল করে দেন।
ওয়েম্বলিতে ২০০৭ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে হারের তিক্ত স্বাদের সাক্ষী হলো ইংলিশরা। তখন ইউরো বাছাইয়ে তারা হেরেছিল ক্রোয়েশিয়ার কাছে। ইংল্যান্ডকে রাশিয়া বিশ্বকাপের শেষ চারে নিয়ে যাওয়া সাউথগেটেরও ঘরের মাঠে প্রথম হার হয়ে রইলো এই ম্যাচ।
লিগ এ-তে গ্রুপ দুইয়ের খেলায় জয় পেয়েছে সুইজারল্যান্ড। আইসল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।








