ফ্রান্সকে জেতালেন এমবাপে-জিরু

স্পোর্টস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০

এমবাপের গোলের পর ফরাসিদের উদযাপন। উয়েফা নেশন্স লিগের শুরুটা উড়ন্ত ছিল না ফ্রান্সের। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ এ-তে গ্রুপ-১ এর অপর ম্যাচে জয়ের দেখা পেয়েছে ফরাসিরা। নেদারল্যান্ডসকে তারা হারিয়েছে ২-১ গোলে।

ফ্রান্সের এই ম্যাচটি হয়েছে ঘরের মাঠে। তাই প্যারিসের ঘরোয়া পরিবেশটা ছিল আমেজপূর্ণ। এমন পরিবেশের পুরো সুযোগটা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগের ম্যাচের হুবহু একাদশ নির্বাচন করেছিলেন কোচ দিদিয়ের দেশম।

দ্বিতীয় গোল করেন জিরু। স্বাগতিক হওয়ায় গোল পেতেও বেশি সময় নেয়নি ফ্রান্স। ১৪ মিনিটে দলকে লিড এনে দেন বিশ্বকাপে ৪ গোল করা কিলিয়ান এমবাপে। প্রথমার্ধের বাকি সময় আক্রমণের বিপরীতে রক্ষণ অক্ষুণ্ন ছিল ফরাসিদের। তবে দ্বিতীয়ার্ধে তাদের রক্ষণে ত্রাস ছড়ান রায়ান বেবেল। রাশিয়া বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা ডাচরা সমতায় ফেরে ৬৭ মিনিটে।

বিশ্ব চ্যাম্পিয়ন বলেই ডাচ আক্রমণে খেই হারায়নি ফ্রান্স। প্রতিপক্ষের সেই সমতা উৎসব স্থায়ী হতে দেয়নি তারা। আক্রমণ শাণিয়ে ৭৪ মিনিটে স্কোর লাইন ২-১ করেন অলিভিয়ের জিরু।

শনিবার পরের ম্যাচে জার্মানিকে আতিথ্য দেবে নেদারল্যান্ডস। এরপর ১৬ অক্টোবর ফ্রান্সে উড়ে যাবে জার্মানি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম