মেসির নাম না থাকায় কিছুই যায় আসে না: সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১

সুয়ারেস-মেসি। প্রথমবার ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো না লিওনেল মেসির। এমনটি ঘটায় অনেকেই করছেন হাহাকার। সেই দলে অবশ্য নেই তার বার্সেলোনা সতীর্থ লুই সুয়ারেস। তার মতে এই তালিকায় মেসির নাম না থাকাতে কিছুই যায় আসে না। খেতাবের বাইরে পিচেই মেসি প্রমাণ করছেন কেন তিনি বিশ্বসেরা।

৫ বারের বর্ষসেরা মেসির বাদ পড়াটা এসেছে বিস্ময় হয়েই। ২০০৭ সালে সেরার মঞ্চে প্রথমবার ওঠা মেসির। সেবার পুরস্কার না জিতলেও সংক্ষিপ্ত তালিকায় তার নামটা লেগে গিয়েছিল আঠার মতো! এবার সেই ধারা ভঙ্গ হয়েছে। মেসি ছাড়া তালিকায় রয়েছেন মোহাম্মদ সালাহ, লুকা মদরিচ ও ক্রিস্তিয়ানো রোনালদো। তালিকার মূল্যায়ন করতে গিয়ে সুয়ারেস বললেন, ‘আমার মনে হয় না কোনও অ্যাওয়ার্ড জয় অথবা পরাজয় ইতোমধ্যে মেসি যা অর্জন করেছে তা কেড়ে নিবে।'

সুয়ারেসের কাছে এমন স্বীকৃতির চেয়েও মাঠের নজরকাড়া পারফরম্যান্স সবার উপরে, ‘প্রাইজের চেয়েও মূল্যবান হলো পিচে আপনি যা অর্জন করেন। যার উদাহরণ হতে পারে টপ স্কোরার। কারণ মাঠে আপনি যা করে দেখিয়েছেন তা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। কারণ মাঠেই আপনি নিজেকে প্রমাণ করেছেন। যেটা খেলোয়াড় অথবা সাংবাদিকদের ভোটে আসে না।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম