নেপালের লিগে বাংলাদেশের নুরুল করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৫

নেপালের লিগে বাংলাদেশের নুরুল করিম

নেপালে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘এ’ ডিভিশন ফুটবল লিগ। সেই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের গোলকিপার নুরুল করিম। ফ্রেন্ডস ক্লাবের হয়ে গোলবারের নিচে দাঁড়াবেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই গোলকিপার।

সম্প্রতি নুরুল করিমের সঙ্গে নেপালের ফ্রেন্ডস ক্লাবের চুক্তিও হয়ে গেছে। অথচ বাংলাদেশের বিভিন্ন ক্লাবে গোলকিপার হিসেবে খেলার সুযোগ হলেও প্রথম পছন্দ হিসেবে কমই খেলার সুযোগ হয়েছে তার। তাই দক্ষিণ এশিয়ান কোটায় সুযোগ পেয়ে নেপালের ক্লাবে খেলার সুযোগটা আর হাতছাড়া করলেন না। তবে এবারই এমনটি ঘটেনি তার ক্যারিয়ারে। ২০১০ সালে সানকাটা ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে নুরুল করিমের।

নেপাল থেকে বাংলা ট্রিবিউনকে ২৬ বছর বয়সী এই গোলকিপার অনুভূতি জানালেন এভাবেই, ‘বাংলাদেশে অনেক সময় জুনিয়র খেলোয়াড় থাকায় মূলধারায় খেলার সুযোগ কমই আসে। তাই আমি দেশের বাইরের  ক্লাব বেছে নিয়েছি। আমার লক্ষ্য ইউরোপে খেলা। তাই ফ্রেন্ডস ক্লাবের সঙ্গে ৬ মাসের বেশি চুক্তি করিনি।’

নুরুল করিম বাংলাদেশের বয়সভিত্তিক বিভিন্ন আসরে খেললেও মাঝে ইনজুরির কারণে ফুটবল থেকে দূরে ছিলেন। এবার নেপালের ক্লাব থেকে আমন্ত্রণ পেয়ে সেখানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাই কাঠমান্ডুর দলটির হয়ে এবার ভালো করার লক্ষ্য বাংলাদেশের গোলকিপারের, ‘ফ্রেন্ডস ক্লাব আমাকে নিয়েছে। তাই তাদেরকে শীর্ষ পর্যায়ে নিয়ে যেতে ভূমিকা রাখতে চাই।’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম