রোনালদোকে ছাড়ালেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে সবচেয়ে বেশি হ্যাটট্রিক করার রেকর্ড এখন বার্সেলোনা তারকার। চ্যাম্পিয়নস লিগে মেসির হ্যাটট্রিক সংখ্যা ৮টি। সার্বিকভাবে এটা তার ৪৮তম হ্যাটট্রিক।

এতদিন ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ৭ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। গতকাল রাতে পিএসভির বিপক্ষে হ্যাটট্রিক করে সেই তালিকায় এখন শুধু মেসির আধিপত্য।

খেলায় শুরুতে ফ্রি কিক থেকে আর্জেন্টাইন ফরোয়ার্ড বার্সাকে এগিয়ে নিয়েছিলেন। পরে ৭৭ মিনিটে ও ৮৭ মিনিটে আরও দুটি গোল করেন। তার অসাধারণ কৃতিত্বেই পিএসভিকে বার্সা হারিয়েছে ৪-০ গোলে।

মেসির এমন কৃতিত্বে স্তুতি বাক্য ঝরেছে কোচ ভালভারদের কণ্ঠে, ‘মেসি করলে বিষয়টা খুবই স্বাভাবিক কারণ আমরা বিষয়গুলো এভাবেই দেখে এসেছি। যদি আমরা কেউ করি তখন সেটা অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। কিন্তু মেসি অসাধারণ বিষয়গুলা করে  নিয়মিত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম