পিকের গোলে উদ্ধার বার্সা

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:১০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩

পিকের গোলেই সমতা নিয়ে মাঠ ছেড়েছে বার্সা। হতাশার একটি রাত কাটালো বার্সেলোনা। লা লিগায় শতভাগ সাফল্য ধরে রাখা গেলো না জিরোনার কাছে খেলতে নেমে। জিরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে মান বাঁচিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচটি এক কথায় মান বাঁচানোর লড়াই ছিলো বার্সার। এক ম্যাচ বেশি খেলে রিয়াল মাদ্রিদ শীর্ষে চলে এসেছিলো। তাই কাতালানদের সুযোগ ছিলো ম্যাচটি জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার। উল্টো কাজের কাজ তো কিছু হলোই না। উল্টো শেষ ৫৫ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলেছে মেসিরা। ৩৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন লেংলেট।

ম্যাচের শুরুটা অবশ্য দারুণ ছিলো বার্সার। লিওনেল মেসি ১৯ মিনিটে দলকে এগিয়ে নেন ঠিকই। কিন্তু এই অর্ধের শেষ দিকে ৪৫ মিনিটে সমতায় ফিরে বার্সাকে অস্বস্তিতে ফেলে দেয় জিরোনা। স্টুয়ানির গোলে স্কোর হয় ১-১।

বিরতির পর বার্সাকে আরও বড় চমকটা দেখায় জিরোনা। ৫১ মিনিটে এই স্টুয়ানির গোলেই ব্যবধান বাড়িয়ে নেয়। ৬৩ মিনিটে অবশেষে দলকে উদ্ধার করেন জেরার্দ পিকে। দারুণ হেডে গোল করে বার্সাকে সমতায় ফেরান।

তার আগেই আরেকটি গোল করার চেষ্টায় ছিলেন লিওনেল মেসি। বার্সার প্রাণভোমরা অবশ্য লক্ষ্যভেদ করতে পারেননি সেই চেষ্টায়। ফ্রি কিক থেকে নেওয়া বাম পায়ের শট ক্রসবারে লেগে চলে যায় বাইরে।

এই ড্রয়ের পর ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। গোল ব্যবধানে পিছিয়ে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম