মেসির ফেরা নিয়ে নিশ্চিত এএফএ প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩১

মেসির ফেরা নিয়ে নিশ্চিত এএফএ প্রেসিডেন্ট জাতীয় দলে মেসির না থাকা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া জানিয়েছেন, জাতীয় দলে ফিরবেন আর্জেন্টাইন সুপার স্টার।

বর্তমানে সাময়িক বিরতিতে আছেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর থেকে দলে নেই তিনি। এমনকি আসন্ন প্রীতি ম্যাচে সৌদি আরব ও ব্রাজিলের বিপক্ষেও দেখা যাবে না তাকে। আগেই জানা গেছে এ বছর আর জাতীয় দলে দেখা যাচ্ছে না বার্সা ফরোয়ার্ডকে।তাই মেসিকে নিয়ে জমা হওয়া সংশয়ের মেঘ দূর করেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, ‘মেসি যে ফিরবে এ নিয়ে আমার কোন সংশয় নেই।’ তবে মেসিকে এই মুহূর্তে সময় দেওয়ার পক্ষে তিনি, ‘এই মুহূর্তে তাকে তার মতো থাকতে দেওয়া প্রয়োজন। যতটুকু সময় প্রয়োজন সেই সময়টা তাকে দেওয়া উচিত।’

তবে তার ফেরার বিষয়ে নির্দিষ্ট সময় বেঁধে চাইলেন না তাপিয়া, ‘তার ফেরা নিয়ে কোনও সময় বেঁধে দিতে চাই না। আমাদের বিষয়গুলো স্বাভাবিক ভাবেই হতে দেওয়া প্রয়োজন। যখন সময় হবে তখন ঘটনা ঘটবেই। হুলস্থুল করার প্রয়োজন নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম