মেসির প্রথম পছন্দ ছিলেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৪

মেসি ও মদরিচ ক্যারিয়ারে একে অপরের তীব্র প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও লুকা মদরিচ। ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলেও তারা ঘোরতর প্রতিপক্ষ। এমনকি রাশিয়া বিশ্বকাপেও এই মদরিচের ক্রোয়েশিয়ার কাছেই বিধ্বস্ত হতে হয়েছে মেসিদের। এর পরেও মাঠের বাইরে সেই প্রতিদ্বন্দ্বিতার আঁচটা টের পেতে দেননি আর্জেন্টাইন সুপার স্টার। ফিফা দ্য বেস্টের তালিকায় এবার না থাকার হতাশার মাঝেও মদরিচকে প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন মেসি!

ভোটাভুটিতে মেসির দ্বিতীয় পছন্দ হিসেবে ছিলেন কিলিয়ান এমবাপে। রাশিয়ায় শেষ ষোলোতে যে ফ্রান্সের কাছে ধরাশায়ী হয়েছে মেসিরা সেই ফরাসি তারকাকেই বেছে নিয়েছেন তার দ্বিতীয় পছন্দ হিসেবে। অপর দিকে এবারই প্রথম মেসি পছন্দের তালিকায় রাখলেন রোনালদোকে। মেসির তৃতীয় পছন্দ ছিলেন পর্তুগিজ তারকা। অপর দিকে রোনালদোর প্রথম ছিলেন রাফায়েল ভারান। তার পরেই মদরিচকে বেছে নেন তিনি। তৃতীয় হিসেবে বেছে নেন আন্তোয়ান গ্রিয়েজমানকে।

ক্রিস্তিয়ানো রোনালদো যেখানে দুই মাদ্রিদ তারকাকে বেছে নিয়েছেন, মেসি সেখানে ছিলেন ব্যতিক্রম। বার্সার কোনও তারকাকেই তিনি প্রথম তিন পছন্দের তালিকায় রাখেননি!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম