ভুটানে আশাবাদী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৯

অনুশীলনে বাংলাদেশের মেয়েরা। কাল শুক্রবার থেকে ভুটানে শুরু হচ্ছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। সঙ্গী নেপাল ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।

এরপর ২ অক্টোবর তারা খেলবে নেপালের বিপক্ষে। ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে স্বাগতিক ভুটান ও মালদ্বীপ।

ভুটানের থিম্পুতে একাডেমি মাঠে বাংলাদেশ দল অনুশীলন করেছে। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও হয়েছে সেখানে। সদ্য এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। সেখান থেকে প্রেরণা নিয়ে থিম্পুতে গেছে  বাংলাদেশ দল। কারণ এই দলের বেশ কয়েকজন খেলবেন অনূর্ধ্ব-১৮ দলটিতে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন তাই থিম্পুর এই আসর নিয়ে খুব আশাবাদী, ‘আমাদের প্রস্তুতি ভালো। আমরা শিরোপার জন্য খেলবো। সবার দোয়া থাকলে ভালো ফল সম্ভব।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম