চোট ছিটকে দিলো বেলকে

স্পোর্টস ডেস্ক
০১ অক্টোবর ২০১৮, ১১:১১আপডেট : ০১ অক্টোবর ২০১৮, ১১:৩০

চোটের কারণে মঙ্গলবার খেলতে পারবেন না বেল। রিয়ালের টানা হতাশায় বাড়তি দুঃসংবাদ বয়ে আনলেন গ্যারেথ বেল। শনিবার রাতে চোটে পড়ায় মঙ্গলবার খেলতে পারবেন না চ্যাম্পিয়নস লিগে। এদিন সিএসকেএ মস্কোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে গোলশূন্য ড্রয়ের দিনে পেশীতে চোট পান ওয়েলস তারকা। সেই চোট নিয়ে মাঠ ছেড়ে যান দ্বিতীয়ার্ধের শুরুতে। তার চোট প্রসঙ্গে কোচ হুলেন লোপেতেগি জানান, ‘প্রথমার্ধে গ্যারেথ বেল অ্যাবডাক্টরে সমস্যা বোধ করছিলো। তাই পূর্বসতর্কতার অংশ হিসেবে তুলে নেওয়া হয়েছিলো।’

মঙ্গলবারের ম্যাচে অধিনায়ক সের্হিও রামোসকেও পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। চোটের কারণে বাদ পড়াদের মাঝে রয়েছন ডিফেন্ডার মার্সেলো ও ইসকো।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম