এবার সাফল্য ধরা দেবে ভুটানে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৮, ১০:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১০:২০

অনুশীলনে মেয়েরা। গত আগস্ট মাসের কথা। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত খেলেও ফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। আজ সেই ভুটানেই আরেকটি শিরোপার দ্বারপ্রান্তে লাল-সবুজ দল। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এবার ভুটানের মাটিতে সাফল্য আসবে তো? চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স দুর্দান্ত। পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে শুরু, তারপর নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন। সেমিফাইনালে স্বাগতিক ভুটানও পাত্তা পায়নি সানজিদা-স্বপ্নাদের কাছে, হার মেনেছে ৪-০ গোলে।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য নেপালের বিপক্ষে আগের ম্যাচের কথা মাথায় রাখছেন না, ‘সেটা গ্রুপ পর্বের ম্যাচ ছিল, আর এখন ফাইনাল। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের মতো নেপালও শিরোপার জন্য লড়াই করবে।’

সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভারতকে টাইব্রেকারে হারানো নেপাল সম্পর্কে কোচের মূল্যায়ন, ‘নেপালকে হালকাভাবে নেওয়ার উপায় নেই। সেমিফাইনালে ওদের খেলা আমরা মাঠে বসে দেখেছি। ওদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। অবশ্য আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ট্রফি জিততে সমস্যা হবে না।’

৮ গোল নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সিরাত জাহান স্বপ্না ইনজুরির কারণে সেমিফাইনালে খেলতে পারেননি। তবে ফাইনালে তার মাঠে নামা নিশ্চিত। স্বপ্নাকে ফিরে পেয়ে কোচ দারুণ খুশি, ‘স্বপ্না দলে ফেরায় আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমরা এখন ফাইনালে জেতার অপেক্ষায়।’

 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম