হ্যামস্ট্রিংয়ে চোট বেনজিমার

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৭আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৯

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেনজিমা। শনিবার আলাভেসের কাছে ১-০ তে হারের দিন ঘটে যায় এমন অঘটন। দ্বিতীয়ার্ধে চোটগ্রস্ত হয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজিমা। পরে নানা টেস্ট করে জানা গেলো হ্যামস্ট্রিংয়ের ইনজুরি তাকে ছিটকে দিয়েছে মাঠের বাইরে।

রিয়াল মাদ্রিদ সেই চোটের কথা জানিয়েছে বিবৃতিতে, ‘রিয়াল মাদ্রিদের মেডিক্যাল টিমের মাধ্যমে বেনজিমার যেই টেস্ট আমরা করিয়েছি তাতে তার ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যা ধরা পড়েছে। ’

চোটের খবর জানালেও তার সুস্থ হয়ে ফেরার খবরটি নিশ্চিত করেনি রিয়াল মাদ্রিদ। তবে স্প্যানিশ মিডিয়ার খবর মাঠে ফিরতে ফিরতে প্রায় দুই সপ্তাহ লাগবে বেনজিমার।

বার বার এমন চোটের কারণে রিয়াল মাদ্রিদের চোটের তালিকা দীর্ঘ হচ্ছে। চোট নিয়ে ছিটকে গেছেন ইসকো, মার্সেলো ও দানি কারভাহাল। তার ওপর লস ব্লাঙ্কোসরা চার ম্যাচ রেয়েছে গোল খরায়।  

৩০ বছর বয়সী বেনজিমা এই মৌসুমে খুব বেশি করে নিজেকে মেলে ধরতে পারেননি। এখন পর্যন্ত ৫টি গোল করলেও সবশেষ সাত ম্যাচে স্কোর শিটে নাম তুলতে ব্যর্থ ছিলেন।-ইএসপিএন।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম