সৌদিতে আমন্ত্রণমূলক ম্যাচ খেলবেন নাদাল-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
০৯ অক্টোবর ২০১৮, ১৬:২১আপডেট : ০৯ অক্টোবর ২০১৮, ১৬:২৬

নাদাল ও জোকোভিচ। ক্যারিয়ারে আনুষ্ঠানিকতার ম্যাচে প্রায়ই দেখা হয় রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের। এবার আনুষ্ঠানিকতার বাইরে প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছেন দুজন। আমন্ত্রণমূলক ম্যাচে সৌদি আরবে খেলতে যাচ্ছেন তারা।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে আগামী ২২ ডিসেম্বর জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল। প্রথমবার সেখানে খেলতে পারার আনন্দটা টুইটারে ভাগাভাগি করেছেন নাদাল, ‘আমন্ত্রণের জন্য ধন্যবাদ। সেখানে প্রথমবারের মতো খেলতে ও ভ্রমণ করতে মুখিয়ে আছি।’

এ বছরে দুরন্ত ফর্মে আছেন সার্বিয়ার জোকোভিচ। উইম্বলডনের পাশাপাশি জিতেছেন ইউএস ওপেন। অপর দিকে নাদাল জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন র‌্যাংকিংয়ে তিন নম্বরে থাকা জোকোভিচ। ৫২ ম্যাচে জোকোভিচের জয় ২৭টিতে আর নাদালের ২৫টিতে।

রক্ষণশীল সৌদি আরব এ বছর থেকেই প্রথমবার বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। সৌদি যুবরাজ হিসেবে মোহাম্মদ বিন সালমানের আসীন হওয়ার পর থেকে বিভিন্ন উদারনীতি গ্রহণ করেছেন তিনি। সেই ধারায় এবার প্রথমবারের মতো আয়োজন করেন মেয়েদের স্কোয়াশ টুর্নামেন্ট।   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম