মিয়ানমার-মালয়েশিয়ার ‘অবিশ্বাস্য’ স্কোরকার্ড

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৮, ১৫:০৪আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৫:১০

ম্যাচের ছবি। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ৯ রান!  জবাবে খেলতে নেমে প্রথম ওভারে প্রতিপক্ষের নেই ২ উইকেট।  সব মিলিয়ে ২০ রানে উইকেট পড়েছে ১০টি! ক্রিকেটে এমন বিরল স্কোরকার্ডের দেখা মেলে না। আইসিসির এশিয়া অঞ্চলের টি-টোয়েন্টি বাছাইয়ে তেমনই এক অবিশ্বাস্য স্কোরকার্ডের জন্ম দিয়েছে মিয়ানমার ও মালয়েশিয়া।

কুয়ালালামপুরে বাছাই পর্বের ম্যাচে বৃষ্টিও ছিলো প্রতিবন্ধক। শুরুতে খেলতে নেমে মিয়ানমার তাসের ঘরের মতো ভেঙে পড়বার মতো অবস্থায় ছিলো। বৃষ্টির হানায় অলআউট আর হতে হয়নি। তবে ১০.১ ওভারে ৮ উইকেট হারিয়ে বসে মাত্র ৯ রানে! অবিশ্বাস্য এমন স্কোরকার্ডের জন্ম দিতে ডাক মেরেছেন ৬ ব্যাটসম্যান। মালয়েশিয়ার পাভানদীপ সিং ৪ ওভারে ১ রানের বিনিময়ে নিয়েছেন ৫ উইকেট। খেলতে নামা মিয়ানমার খুব বেশি সুবিধা করতে পারেনি ব্যাট হাতে। যারা স্কোর করেছেন তাদের ব্যাট থেকে  সিঙ্গেলের বেশি রান আসেনি।

মিয়ানমার ইনিংসে বৃষ্টি নামলে ম্যাচের পরিধি হয়ে আসে আরও ছোট। মালয়েশিয়ার লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে মাত্র ৬ রান। এমন মামুলি লক্ষ্য পেয়েও সূচনাটা আদর্শ হয়নি তাদের। প্রথম ওভারে ডাক মেরে বিদায় নেন দুই ওপেনার। তবে জয় পেতে অপেক্ষায় থাকতে হয়নি মালয়েশিয়াকে। ১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত হয় মালয়েশিয়ার। শেষ বলে ওভার বাউন্ডারি মেরে জয়ের বন্দরে নোঙর ফেলেন সুহান আলাগারাথনাম। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম