ইতালির জয়ে পোল্যান্ডের অবনমন

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১০:৪৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১১:১১

ইতালির জয় উদযাপন। দায়িত্ব নেওয়ার পর থেকে ইতালির হয়ে জয়ের দেখা পাচ্ছিলেন না কোচ রবের্তো মানচিনি। উয়েফা নেশন্স লিগে এসে সেই খরা কাটিয়েছে তার শিষ্যরা। লিগ এ-তে গ্রুপ তিন-এর ম্যাচে পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ইতালি।

জয়টা আত্মবিশ্বাসের জ্বালানি যোগান দেবে মানচিনির ইতালিকে। এই মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে একটিও জয়ের দেখা পায়নি আজ্জুরিরা। এমনকি নেশন্স লিগে এটাই তাদের প্রথম জয়।

ইনজুরি সময়ের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ক্রিস্তিয়ানো বিরাঘির হেড না হলে পয়েন্ট ভাগাভাগি করেই থাকতে হতো দুই দলকে। আর শেষ মুহূর্তের সেই হেডেই ভাগ্য ফেরে ইতালির। ৯০+২ মিনিটে হেড করে গোলটি করেন ক্রিস্তিয়ানো বিরাঘি।

গ্রুপে এখনও জয়হীন পোল্যান্ড। গ্রুপে সবার নিচে তারা। আর তিন খেলায় ইতালির সংগ্রহ ৪ পয়েন্ট। অপর দিকে গ্রুপে পর্তুগাল রয়েছে শীর্ষে। যারা এখনও গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে। মৌসুমে শেষে সেমিতে যাওয়ার দৌড়েও এগিয়ে তারা। তাদের সংগ্রহ দুই ম্যাচে ৬ পয়েন্ট।  আর তিন খেলায় ১ পয়েন্ট নিয়ে অবনমন হচ্ছে পোল্যান্ডের। তারা দ্বিতীয় বিভাগের লিগ বি-তে চলে যাবে পরের মৌসুমে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম