মেসি না থাকায় স্বস্তিতে নেইমার

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ১৩:২৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ১৩:৫৬

অনুশীলনে নেইমার। মঙ্গলবার মেসিহীন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। আর্জেন্টিনার প্রাণভোমরা না থাকলেও ব্রাজিলের প্রাণভোমরা নেইমার আছেন তিতের দলে। মেসিভক্তরা যেখানে আক্ষেপ করছেন সেখানে মেসি না থাকায় স্বস্তিবোধ করছেন নেইমার!

ব্রাজিলীয় ফরোয়ার্ড মনে করছেন, ‘যারা ফুটবল ভালোবাসে তাদের কাছে মেসিহীনতা মোটেও সুখকর বিষয় না। তবে আমাদের কাছে বিষয়টা স্বস্তিদায়ক।’

মেসির মতো আরও অভিজ্ঞ তারকাদের পাচ্ছে না আর্জেন্টিনা। হিগুয়েইন, ডি মারিয়ারা নেই। তার পরেও এই আর্জেন্টিনা দলকে সমীহের চোখে দেখছেন ব্রাজিলীয় অধিনায়ক নেইমার, ‘যারা এখন স্কোয়াডে আছে তাদের মান নিয়ে খাটো করার কিছু নেই।’ তিনি মরে করিয়ে দিলেন আর্জেন্টিনার দিবালার মতো একজন ফরোয়ার্ড আছে, ‘আর্জেন্টিনার দিবালা আছে। সে এমনই একজন খেলোয়াড় আমার খুব পছন্দ করি। তাই আমাদের সতর্ক থাকতেই হবে।’

প্রীতি ম্যাচ তার ওপর মেসিহীন। ব্রাজিলই ফেভারিট কিনা এমন প্রশ্নে উত্তরে নেইমারের জবাব, ‘ম্যাচটা কঠিন হবে সন্দেহ নেই। আমরা আমাদের কাজটা করবো। তাদের বিপক্ষে খেলাটা সব সময়ই ভালো লাগার ব্যাপার। এই ম্যাচে কোনও ফেভারিট নেই।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম