বেলজিয়ামকে রুখে দিলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১২:১১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১২:২৮

ম্যাচের একটি ছবি। বিশ্বকাপসহ এখন পর্যন্ত বেশ সফল বেলজিয়াম। আগের ১২ ম্যাচের ১১টিতেই জয় তাদের। পার্থক্যটা গড়ে দেয় বিশ্বকাপ সেমিফাইনাল। সেমিতে ফ্রান্সের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো। সেই হারের পর জয়ের মুখ দেখা হলো না প্রীতি ম্যাচেও। নেদার‌ল্যান্ডসের কাছে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।

উয়েফা নেশন্স লিগে জার্মানিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ডাচরা আগুনে ফর্মে ছিলো এই ম্যাচেও। তবে ৫ মিনিটে শুরুতে এগিয়ে যায় বেলজিয়াম। দলকে লিড এনে ড্রিস মার্টেন্স। সমতায় ফিরতে সময় নেয়নি নেদারল্যান্ডস। ২৭ মিনিটে ডাচদের সমতায় ফেরান গ্রোয়েনেভেল্ড।

বিরতির পর রোন্যাল্ড কোম্যানের অধীনে বেলজিয়ামের বিপক্ষে আরেকটি জয়ে তুলে নেওয়ার হুঙ্কার দিয়েছিলো ডাচরা।  দ্বিতীয়ার্ধে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল বেশ কয়েকবার। তেমনই এক আক্রমণে কর্নার থেকে বল পেয়ে হেড করেছিলেন পাবলো রোসারিও। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে সেই শট।

অপর প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পেরু। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে জয় তুলে নিয়েছে চিলি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি