‘আর্জেন্টিনার চেয়ে ব্রাজিল সেরা ছিলো’

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৩:১০আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৩:২৬

মিরান্দার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। লিওনেল মেসি না থাকলেও প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে ভুগতে হয়েছে ব্রাজিলকে। শেষ পর্যন্ত ইনজুরি সময়ে মিরান্দার গোলে তৃপ্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে নেইমাররা। ব্রাজিল কোচ জানালেন, আর্জেন্টিনার চেয়ে সেরা ছিলো বলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তার দল।

বিশ্বকাপের পর নতুন ধারায় চলতে থাকা ব্রাজিল বেশ সফল। প্রীতি ম্যাচে জয় সঙ্গী ছিলো সেলেসাওদের। তবে মঙ্গলবার তাদের পরীক্ষায় ফেলে দেয় অভিজ্ঞদের ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে গোল না করলেও ৯৩ মিনিটে মিরান্দা জাল কাঁপালে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। প্রতিপক্ষের বিপক্ষে সেই পরীক্ষার কথা জানালেন ব্রাজিল কোচ তিতে, ‘আর্জেন্টিনা সুযোগ তৈরি করেছিলো, জেতারও চেষ্টা করেছিলো। কিন্তু ব্রাজিল তাদের পারফরম্যান্সের চেয়ে সেরা ছিলো। যার ফলটা গোলে রূপ নিয়েছে।’

৯৩ মিনিটে নেইমারের কর্নার থেকে পাওয়া বলে হেড করে গোলটি করেন মিরান্দা। খেলায় মনোযোগ ছিলো বলেই কর্নার থেকে গোলটি আদায় হয়েছে বলে মনে করেন তিতে, ‘পুরো দলের মনোযোগ ছিলো। কর্নার থেকে যেই গোলটি এসেছে তা আমাদের চেষ্টারই ফসল।’

অপর দিকে দলকে জেতাতে পেরে বেশ রোমাঞ্চিত মিরান্দা। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার জানান, ‘আমি খুশি, বিশেষ করে দলকে ও সতীর্থদের সহায়তা করতে পেরেছি বলে। আর্জেন্টিনার বিপক্ষে গোল করে রোমাঞ্চিত বোধ করছি। যা আমার জন্য পুরস্কারই বটে। আমার পরিবারকে যারা বিশ্বাস ও সহায়তা করেছে; এই গোল তাদেরকে উৎসর্গ করলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম