অভিযোগের জবাব দিতে হবে মরিনহোকে

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৬আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৪৪

ক্যামারাকে সামনে পেয়ে অশালীন মন্তব্য করেন হোসে মরিনহো। এমন কিছু যে হবে তার আভাসটা আগেই পাওয়া গিয়েছিলো। ইংলিশ প্রিমিয়ার লিগে অশালীন ভাষা প্রয়োগ করার অভিযোগ আনা হয়েছে হোসে মরিনহোর বিরুদ্ধে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) লিপ রিডিং করে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিবর্ণ দশায় মরিনহোর চাকরি যাওয়ার গুঞ্জনটা রয়েই গেছে। এর মাঝে গত ৬ অক্টোবর ম্যানইউর নাটকীয় জয়ের দিনে কাণ্ড করে বসেন স্বঘোষিত স্পেশাল ওয়ান। নিউক্যাসলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে সেদিন তারা জিতে যায় ৩-২ গোলে।

টানা হারে উত্তপ্ত মেজাজে ছিলেন আগে থেকেই। ম্যাচ শেষে টানেলের দিকে যাওয়ার সময় টিভি ক্যামেরা সামনে পেয়ে নিজেকে আর সামলাতে পারেননি। জমে থাকা ক্ষোভ উগড়ে দেন অশালীন ভাষায়। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সেই ভাষার তর্জমাও ঘুরে বেরাতে থাকে। পর্তুগিজ ভাষায় যার মানেটা ছিলো শ্রবণঅযোগ্য!

এরপর অভিযোগের সত্যতা খুঁজে পায় এফএ। তারা জানায় মরিনহোর মন্তব্য ছিলো অশালীন। অভিযোগের জবাব দিতে মরিনহোকে সময় বেঁধে দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত। -বিবিসি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম