অস্ট্রেলিয়াকে পাহাড়সম লক্ষ্য দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১৮ অক্টোবর ২০১৮, ২২:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২৩:১৬

দিনের আলোচিত জুটিটা সরফরাজ ও বাবর আজমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাহাড়সম লক্ষ্য দাঁড় করিয়েছে পাকিস্তান। আবুধাবিতে এই টেস্টে চালকের আসনে থাকা পাকিস্তান ৫৩৮ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে সিরিজ জয়ের পথটা সুগম করে রেখেছে। প্রথম ইনিংসে ১৪৫ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া ৪৭ রান তুলতেই তৃতীয় দিন হারিয়েছে এক উইকেট।

দিনটায় শুরু থেকে ভালো খবর মিলছিল সরফরাজদে। টেস্টের শুরুতে যাদের ব্যাট হাসছিলো না সেই বাবর আজম ও সরফরাজ মিলেই ষষ্ঠ উইকেটে গড়েন ১৩৩ রানের জুটি। বাবর আজম প্রথম টেস্ট শতকের কাছে থেকেও এক রানের দুঃখ নিয়ে মাঠ ছেড়েছেন। ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যানকে ৯৯ রানে বিদায় দেন মিচেল মার্শ। অধিনায়ক সরফরাজকেও থেমে যেতে হয়েছে ৮১ রানের লড়াকু এক ইনিংসে।

৩৬৮ রানে বাবর আজম বিদায় নিলে অধিনায়ক সরফরাজ বিলাল আসিফকে নিয়ে স্কোর বোর্ড সমৃদ্ধ করেন। বিলাল ফিরলে সরফরাজও ফেরেন ৪০০ রানের মাথায়। ততক্ষণে ৯ উইকেটে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪০০। এরপরেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত আসে পাকিস্তানের।

তবে দিনের শুরুটায় অদ্ভূত এক আউটের জন্ম দেয় তারা। হারিস সোহেল ফিরলে ভুতুড়ে রান আউটে মাঠ ছাড়েন ব্যাটসম্যান আজহার আলী। ৬৪ রানে ব্যাট করতে থাকা এই ব্যাটসম্যান বাউন্ডারি লাইনে বল পাঠিয়ে ক্রিজের মাঝে দাঁড়িয়ে কথা বলতে থাকেন আসাদ শফিকের সঙ্গে। চার হয়েছে ভেবে আজহার এমনটি করলেও বলটি বাউন্ডারির আগেই থেমে গিয়েছিলো। স্টার্ক তাৎক্ষণিক বল ছুড়ে মারলে স্ট্যাম্প ভেঙে দেন উইকেটকিপার পেইন। অসিদের পক্ষে নাথান লায়ন ৪টি আর দুটি নিয়েছেন লাবুশান।   

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪ রানে মির হামজার বলে বোল্ড হন মার্শ। ক্রিজে আছেন অ্যারন ফিঞ্চ (২৪) ও ট্র্যাভিস হেড (১৭)।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম