প্রস্তুতি ম্যাচ থেকে আত্মবিশ্বাস পাচ্ছেন সাইফউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৮, ২০:৫৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ২১:২২

উইকেট শিকার করে সাইফের উদযাপন। বোলিং অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু হঠাৎ ছন্দপতনে চলে গিয়েছিলেন দলের বাইরে। এই জানুয়ারিতে থেকে দলের বাইরে ছিলেন। দীর্ঘদিন ধরে ব্যাটিং অলরাউন্ডারের খোঁজে থাকা ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে সিরিজে আবারও ভরসা রাখছে তার ওপর। শুক্রবার প্রস্তুতি ম্যাচে যার প্রতিদানটা দিলেন তিন উইকেট নিয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে শুরুর আগে সাইফউদ্দিনও বুঝিয়ে দিলেন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। শুক্রবারের প্রস্তুতি ম্যাচে ৩২ রানের বিনিমিয়ে জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। এই বোলিং প্রথম ওয়ানডের আগে সাইফউদ্দিনকে আত্মবিশ্বাস যোগাবে নিশ্চিতভাবেই। সাউফউদ্দিনও মনে করছেন তেমনটা, ‘শুরু থেকে যেভাবে বোলিং করতে চেয়েছি, সেভাবেই পেরেছি। উইকেট পাওয়া আমার লক্ষ্য ছিল না। সঠিক লেন্থে বোলিং করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। মূল ম্যাচে সুযোগ পেলে এই পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাস দেবে।’

অসাধারণ বোলিং করে জিম্বাবুয়ের ইনিংসকে গুটিয়ে দিতে এবাদতের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাইফ। ড্রেসিংরুমে ফিরে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটিয়েছেন ম্যাচের পর। কী ছিল তাদের আলোচনাতে? জানতে চাইলে সাইফ উদ্দিন জানান, ‘আমার বোলিং নিয়ে প্রশংসা করেছেন। আমাকে কঠোর পরিশ্রম করতে বলেছেন। কিছু কিছু জায়গাতে ভুল করেছি সেগুলো ধরিয়ে দিয়েছেন।’

তরুণ এই অলরাউন্ডারকে দারুণ পছন্দ বাংলাদেশ হেড কোচের। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তো মাশরাফির বিকল্প হিসেবে সাইফউদ্দিনকেই বেছে নিলেন। এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফেরা ওয়ানডে অধিনায়ক কোন কারণে খেলতে না পারলে বিকল্প হিসেবে প্রধান কোচের ভাবনাতে আছেন সাইফ। যার আস্থার প্রতিদানটা তিনি শুক্রবারই দিয়ে দিলেন কোচের সামনে।

কোচের এমন প্রশংসাবাক্য শুনে অপ্রস্তুত সাইফউদ্দিন জানালেন, ‘সত্যি কথা বলতে কোচ আমাকে শুরু থেকেই পছন্দ করে। যখন দলে ছিলাম না, তখনো কোচ আমার খোঁজ নিয়েছেন, আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার এই প্রশংসা আমাকে আরও ভালো খেলতে সহায়তা করবে।’

সাইফউদ্দিনের দুর্দান্ত স্পেলের পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও তার প্রশংসা করেছেন, ‘সাইফউদ্দিন আমাদের ওয়ানডে স্কোয়াডে আছে। সাইফউদ্দিন যথেষ্ট ভালো বল করেছে। তাকে নিয়ে আমি আশাবাদী।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম