ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, রাব্বির অভিষেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৪:০১আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ১৬:৫৫

টসের ছবি। চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হচ্ছে ফজলে রাব্বির।

অনেক দিন পরেই দেশের মাটিতে সিরিজ খেলতে নামছে স্বাগতিকরা। সেই ফেরাটায় অবশ্য চোট জর্জর থাকছে বাংলাদেশ। সাকিব-তামিম নেই। মুশফিক-মাশরাফি মাত্রই চোট সারিয়ে ফিরেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য পাজরের চোটে ভুগেছেন মাসের শুরুতে। দলে প্রথম ম্যাচের আগে রুবেল হোসেনের ফিটনেস নিয়ে শঙ্কা ছিলো। জ্বর থেকে মাত্র সেরে ওঠায় এই ম্যাচে রাখা হয়নি রুবেলকে।তার বদলে সাইফউদ্দীন রয়েছেন দলে।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস ঝুয়াও, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড তিরিপানো, ব্র্যান্ডন মাভুতা, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম