ওজিলে ভর করে আর্সেনালের জয়

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০১৮, ১০:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১১:১৭

মিডফিল্ডে ছিলো ওজিলের দাপুটে পারফরম্যান্স। ইংলিশ প্রিমিয়ার লিগে মেসুত ওজিলের দাপুটে পারফরম্যান্সে প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১০টিতে জয়ের স্বাদ পেলো আর্সেনাল। গানাররা ৩-১ গোলে হারিয়েছে লিস্টার সিটিকে।

পুরো ম্যাচে মিড ফিল্ড দাপিয়ে বেরিয়েছেন মেসুত ওজিল। প্রথম গোলটি নিজের হলেও পরের দুই গোলে ছিলো তার ভূমিকা। ম্যাচের শুরুটা মৌসুমের বাকি ম্যাচগুলোর মতোই করেছিলো আর্সেনাল। প্রথমার্ধ খেই হারিয়ে শুরু। পরের অর্ধে দাপট দেখিয়ে প্রতিপক্ষের রক্ষণ দুর্গ গুঁড়িয়ে দেওয়া। এমনটি দেখা গেলো এই ম্যাচেও।

শুরুতে তাদের ধাক্কা খেতে হয় আত্মঘাতী গোলে পিছিয়ে। ৩১ মিনিটে পিছিয়ে যাওয়ার পর তাদের স্বরূপে ফেরান ওজিল। বিরতির কিছু আগে বেলেরিনের সঙ্গে ওয়ান-টুতে দূরের জালে বল জড়ান জার্মান এই মিডফিল্ডার।

বেশ কয়েক ম্যাচ ধরে এমন দশা গানারদের। প্রথমার্ধটা শেষ হচ্ছে নিরসভাবে। এমন নখদন্তহীন পারফরম্যান্সে তুষ্ট ছিলেন না আর্সেনাল কোচ এমেরিও। এই ম্যাচও তার ব্যতিক্রম ছিলো না। দ্বিতীয়ার্ধের পরেই খোলস ছেড়ে বেরিয়ে আসে আর্সেনাল। লিগে এখন পর্যন্ত যাদের ১৯টি গোলের ১৪টিই এসেছে দ্বিতীয়ার্ধে, সেই গানাররা এই অর্ধে আউবামেয়াংয়ের জোড়া গোলে স্কোর লাইন করে ৩-১। ৬৩ আর ৬৬ মিনিটে আসা এই গোল দুটির পর আর ব্যবধানে হেরফের করতে পারেনি লিস্টার।

৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রথমে আছে ম্যানচেস্টার সিটি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম