ছন্দেই আছে পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৯ অক্টোবর ২০১৮, ১২:৩৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ১২:৫৭

এমবাপে নামার পর আক্রমণে ধার বাড়ে পিএসজির। প্রতিদ্বন্দ্বী বলেই মার্শেইর সঙ্গে পিএসজির ম্যাচে উত্তেজনা থাকারই কথা। অনুমেয় সেই উত্তেজনা মাঠে না গড়িয়ে গড়ালো টাচ লাইনে! দুই দলের খেলোয়াড়দের বাইরে সেই উত্তেজনা ছড়ায় দুই দলের কোচের মাঝে। এমন উত্তেজনায় নিজেদের আর নিয়ন্ত্রণে রাখতে পারেননি। সীমা লঙ্ঘন করায় টাচ লাইন থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এমন উত্তেজনার মাঝেই দ্বিতীয়ার্ধের দুই গোলে লিগ ওয়ানে মার্শেইকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।

বুধবার চ্যাম্পিয়নস লিগে নাপোলির সঙ্গে ড্র করে এই ম্যাচে তুখেল বসিয়ে রাখেন কিলিয়ান এমবাপে ও এদিনসন কাভানিকে। শুরুর একাদশে ছিলেন নেইমার। অথচ এমন শুরুতে পিএসজির প্রথমার্ধটা ছিলো বড্ড বিবর্ণ!গুটি কয়েক আক্রমণ শাণালেও লক্ষ্যভেদ হয়নি একটিতেও। মার্শেইর বেলাতেও ছিলো একই দশা।

প্রথমার্ধ বিবর্ণ থাকায় পিএসজি কোচের মেজাজটাও চাগিয়ে উঠে ছিলো বেশ। যার প্রমাণটা পাওয়া যায় বিরতির পর। টাচ লাইনে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উত্তপ্ত বাক্য বিনিময় সহ্য হয়নি রেফারির। সঙ্গে সঙ্গে স্ট্যান্ডে পাঠিয়ে দেন থোমাস টুখেলকে। তবে মাঠের উত্তেজনাটা বশে রাখার চেষ্টায় ছিলেন কিলিয়ান এমবাপে। বেঞ্চ থেকে ৬২ মিনিটে তার ফেরায় আক্রমণে ধার বাড়ে পিএসজির। নেমেই তিন মিনিট পর তার ক্ষিপ্র গতির কাছে পাত্তা পায়নি মার্শেই। ৬৫ মিনিটে দলকে লিড এনে দেন।

একটা সময় এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ার অপেক্ষায় ছিলো ফরাসি জায়ান্টরা। ইনজুরি সময়ে ৯০+৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান ড্রাক্সলার।

পিএসজি লিগ ওয়ানের শীর্ষেই আছে ৩৩ পয়েন্ট নিয়ে। পঞ্চম স্থানে থাকা মার্শেইর পয়েন্ট ১৯।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম