মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু শুক্রবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৮, ২২:০৬আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ২২:০৬

মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু শুক্রবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল-২০১৮’। সপ্তাহব্যাপী এই আয়োজন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার ৮টি ডিসিপ্লিনের ১১টি ইভেন্টের খেলায় অংশ নেবেন বিএসপিএ-এর সদস্যরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে কার্নিভালের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। বিএসপিএ সহ-সভাপতি পরাগ আরমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক ওয়ালটনের হেড অব স্পোর্টস ও অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও আয়োজক কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান।

এফএম ইকবাল বিন আনোয়ার বিন ডন তার বক্তব্যে ভবিষ্যতে বিএসপিএর কার্নিভালসহ যেকোন আয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতি ইভেন্টে বিজয়ীদের পাশপাশি চ্যাম্পিয়ন ও দুই রানার-আপদের ওয়ালটনের পক্ষ থেকে উৎসাহ পুরস্কার প্রদানের কথাও জানান তিনি। ভবিষ্যতে আরো ইভেন্ট বাড়ানো ও পরিসর বৃদ্ধির ঘোষণা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম