ভাগ্য বদলাচ্ছে না স্মিথ-ওয়ার্নারদের

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৮, ১৫:৪৯আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৬:১৯

ক্লাব ম্যাচ খেলার সময়ে স্মিথ-ওয়ার্নার। নতুন কাঠামোগত পর্যবেক্ষণ প্রকাশের পরও ভাগ্য বদল হয়নি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের। নিষেধাজ্ঞা কমছে না বল টেম্পারিংয়ে শাস্তি প্রাপ্তদের।

সোমবার অতিরিক্ত সভায় মিলিত হয় ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে পূর্বের শাস্তি বহাল রাখার পক্ষে রায় দিয়েছে বোর্ড। পূর্বের শাস্তি অনুসারে স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ থাকবেন ১২ মাস। আর ব্যানক্রফটের ৯ মাসের নিষেধাজ্ঞার শাস্তি বহাল থাকছে। তার মানে স্মিথ ও ওয়ার্নার আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ থাকছেন ২০১৯ সালের মার্চ পর্যন্ত। আর ব্যানক্রফট ফিরতে পারবেন ডিসেম্বরের পর।

মূলত অস্ট্রেলিয়ার পেশাদার ক্রিকেটারদের সংগঠন এসিএ’র ধারাবাহিক চাপের কারণে বার বার এ নিয়ে সভায় বসতে হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। তাতে দলসহ দোষী তিন ক্রিকেটারের ওপর চাপ বাড়ছে বলে মনে করে বোর্ড। এমন কথা জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্ল এডিংস, ‘আমরা মনে করি চলমান আলোচনায় তিন ক্রিকেটার ও পুরো দলের ওপর চাপ তৈরি করছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা কমানোর কোনও সিদ্ধান্ত নিচ্ছে না।’

এমন সিদ্ধান্ত বহাল থাকলে ব্যানক্রফট ফেরার সুযোগ পাবেন সবার আগে। খুব সম্ভব জানুয়ারির শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সুযোগ পেতে পারেন। অপর দিকে স্মিথ ও ওয়ার্নারকে বিশ্বকাপের আগে এপ্রিল পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম