নেইমারের চোটের দিনে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১০:৪৭আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৬:২৩

একমাত্র গোলটি করেন রিচার্লিসন। বিশ্বকাপের পর টানা জয়ের ধারাতেই রইলো ব্রাজিল। প্রীতি ম্যাচে ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ম্যাচ জয়ের স্বাদ নিলো তিতের দল। তবে জয়ের দিনে দুঃসংবাদ বয়ে এনেছে নেইমারের চোট।

ম্যাচের শুরুতেই ধাক্কা হয়ে আসে অধিনায়ক নেইমারের চোট। সাত মিনিটে কুঁচকির এই চোট প্যারিস সেন্ত জার্মেই স্ট্রাইকারকে পাঠিয়ে দেয় মাঠের বাইরে। শুরুর এই ধাক্কা কাটিয়ে নিতে সময় লাগে তার দলের। তার বদলে রিচার্লিসন  নামলে শুরুর সেই পরিস্থিতি পাল্টে দিতে পারে তিতের দল। ধীরে ধীরে সময় নিয়ে প্রথমার্ধের ৪৫ মিনিটে একমাত্র গোলটি করেন রিচার্লিসন। প্রধমার্ধের বিরতির আগে কর্নার থেকে দারুণ হেডে জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের পর ব্রাজিল আরও খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকে ধীরে ধীরে। যদিও এই খোলস ছেড়ে বেরিয়ে আসাতে স্কোর লাইনে আর হেরফের হয়নি। ৫৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন জেসুস। তার শট গিয়ে লেগে যায় পোস্টে। এরপর আর্থার মেলোর শট গিয়ে লাগে বারের উপরে। রিচার্লিসনের শটও ঠেকিয়ে দেন গোলরক্ষক।

শেষ ম্যাচেও অবশ্য গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেননি রিচার্লিসন। সেই সুযোগ হাত ছাড়ায় হতাশা ঝরেছে রিচার্লিসনের কণ্ঠে, ‘শেষ খেলায় আমার সুযোগ ছিলো কিন্তু কাজে লাগাতে পারিনি।’ তবে আজকে স্কোরশিটে নাম উঠাতে পেরে সন্তুষ্ট ব্রাজিলীয় এই তারকা, ‘আজ আমি আরও মনোযোগ দিতে পেরেছিলাম। আরও বেশি জায়গা নিয়ে খেলার সুযোগ হয়েছিলো। তাই স্কোরের সুযোগ আসে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম