জিরুদের পেনাল্টিতে উরুগুয়েকে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০১৮, ১২:৩৫আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১২:৩৭

একমাত্র গোলটি করেন জিরুদ নেশন্স লিগে সেমিফাইনালে পৌঁছাতে না পারলেও প্রীতি ম্যাচে উরুগুয়েকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। উরুগুয়েকে তারা হারিয়েছে ১-০ গোলে।

প্যারিসে ফ্রান্সের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে। পেনাল্টি থেকে স্পট কিকে গোল করেন অলিভিয়ের জিরুদ। তবে এই জয়ের দিনে কাঁধে চোট পেয়েছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। উরুগুয়ে গোলকিপার কাম্পানার সঙ্গে চ্যালেঞ্জের মুখে পড়ে যান বাজেভাবে।  তাতে মারাত্মকভাবে আঘাত পান।

অপর প্রীতি ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইতালিও। যুক্তরাষ্ট্রকে তারা হারিয়েছে ১-০ গোলে। দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়া আজ্জুরিরা ইনজুরি সময়ে গোল খরা কাটায় বদলি মাত্তেও পলিতানোর গোলে।

প্রীতি ম্যাচের বাইরে আবার নেশন্স লিগে ১-১ গোলে পর্তুগালের সঙ্গে ড্র করেছে পোল্যান্ড। ইতোমধ্যে সেমিফাইনালে জায়গা করে নেওয়া পর্তুগাল ৩৩ মিনিটে এগিয়ে যায় সিলভার গোলে। ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দেয় মিলিক। অপর দিকে নেশন্স লিগের আরেক ম্যাচে স্কটল্যান্ড নাটকীয়ভাবে ইসরায়েলকে ৩-২ গোলে হারিয়ে ইউরো ২০২০ প্লে-অফ নিশ্চিত করেছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম