পাবনায় শুরু রুচি-স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্নামেন্ট

পাবনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১৫:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৫:৫৬

পাবনায় উদ্বোধন হলো টেনিস টুর্নামেন্ট পাবনায় শুরু হয়েছে রুচি-স্যামসন এইচ চৌধুরী টেনিস টুর্নামেন্ট। বুধবার পাবনার স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং মাছরাঙ্গা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।

স্যামসন এইচ চৌধুরী টেনিস কমপ্লেক্স-এর সভাপতি ও জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, টেনিস কমপ্লেক্স-এর সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক সাইফুল আলম স্বপন চৌধুরী।

টুর্নামেন্টে পাবনার দুটি, ঢাকার আজিমপুর টেনিস ক্লাব, ঢাকা পার্লামেন্ট ক্লাব, বাংলাদেশ টেনিস ফোরামসহ ১৮ জেলার ২০টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর। এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক