আবাহনী কোচের আনন্দাশ্রু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৮, ২১:২০আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৮

চোখের পানি ধরে রাখতে পারেননি আবাহনী কোচ জাকারিয়া বাবু রেফারির শেষ বাঁশি বাজতেই আবাহনী খেলোয়াড়দের শিরোপা উৎসব শুরু। নবাগত বসুন্ধরা কিংসকে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা জয়ে বাঁধন হারা উৎসব হওয়ারই কথা। হয়েছেও তেমনটা। এমন আনন্দে ডাগ আউটে দাঁড়িয়ে কেঁদেই ফেললেন আকাশি-নীলদের কোচ জাকারিয়া বাবু।

এই প্রথম কোচ হিসেবে সাফল্য পেয়েছেন জাকারিয়া বাবু। এমন সফলতায় অন্যরকম এক আনন্দ যে কাজ করেছে তার বহিঃপ্রকাশ তার এই আনন্দাশ্রু। নিজের মুখেই জানালেন ‘আমি জানি না কেন এ কান্না এলো। তবে আনন্দের কান্না বলতে পারেন। আমি বরাবরই বলেছি আমাদের ভালো কিছু করার আত্মবিশ্বাস আছে। গোল হজম করেও খেলোয়াড়দের বলেছি হতোদ্যম না হতে। বিরতিতে তাদের উজ্জীবিত করেছি। শেষপর্যন্ত তাই সফল হয়েছে। ভালো খেলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’

আবাহনীর তিন গোলের দুটি নাইজেরিয়ান সানডের। অন্যটি হাইতির বেলফোর্টের। এই দুজনের প্রতি আলাদা কোন নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে জাকারিয়া বাবু, ‘দুই বিদেশির ওপর আমার কোন আলাদা নির্দেশনা ছিল না। দলের সবাই আমার শক্তি। সবাই মিলে খেলেই শিরোপা এসেছে।’

ফেডারেশন কাপটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন আবাহনী কোচ। সেই চ্যালেঞ্জ পার করে অর্জন করলেন ক্যারিয়ার সেরা সাফল্য। তেমন অর্জনে তিনি গর্বের সঙ্গেই বললেন, ‘এটা আমার সর্বোচ্চ সাফল্য। আর এই জয়ই প্রমাণ করে যে দেশি কোচরাও সাফল্য এনে দিতে পারে। এটা চ্যালেঞ্জ ছিল, সেটা জিতেছি।’

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন অবশ্য ম্যাচ শেষে এগিয়ে রাখলেন জয়ী আবাহনীকে, ‘দ্বিতীয়ার্ধে আবাহনী ভালো খেলেছে। তবে রেফারিং ভালো হয়নি।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম