অনির্দিষ্টকালের জন্য পেছালো বোকা-রিভার প্লেট ফাইনাল

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০১৮, ১২:০২আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১২:০৯

আহত একজনের ছবি। একই শহরের দুই ক্লাব মুখোমুখি। তাও আবার প্রথমবার তারা খেলবে দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেস। চিরপ্রতিদ্বন্দ্বী বলে উচ্ছৃঙ্খল ঘটনার ইতিহাস ছিলো আগে থেকেই। তেমনটি ঘটলো ফাইনালের দ্বিতীয় লেগ মাঠে গড়ানোর আগে। শনিবারের কদর্য ঘটনার সুবাদে ম্যাচ পেছানো হলেও নতুন করে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়েছে সেই ফাইনাল।

দ্বিতীয় লেগের ফাইনালের আগেই বোকা জুনিয়রসের টিম বাসে হামলা চালায় রিভার প্লেট সমর্থকরা। বোকা জুনিয়রসের খেলোয়াড়রা আঘাত প্রাপ্ত হওয়ায় ম্যাচটি পেছানো হয় একদিন। রবিবার নতুন করে জানানো হলো এই ম্যাচ নতুন সময়েও শুরু করা যাচ্ছে না। বলা হয়েছে কবে হবে তা জানানো হবে শিগগিরই।

স্থানীয় সময় ম্যাচটি হওয়ার কথা ছিলো শনিবার। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এবারই প্রথম দক্ষিণ আমেরিকান ফাইনালে মুখোমুখি। তাই ম্যাচটির গায়ে লেগে গিয়েছিলো ঐতিহাসিক তকমা। তবে ঐতিহাসিক ম্যাচটি মাঠে গড়ানোর আগেই রিভারের মাঠে প্রবেশের মুখে হামলার স্বীকার হয় বোকা জুনিয়রসের টিম বাস। সমর্থকদের উচ্ছৃঙ্খল আচরণে ঘটনা মাঠের বাইরে তো ঘটেই, ড্রেসিং রুমেও ছিলো তাদের হামলার নজির। স্থানীয় গণমাধ্যমের দাবি রিভারের সমর্থকরা সেখানেও হামলা চালাতে গিয়েছিলো। এমন ঘটনায় গ্রেফতার হয়েছেন ৩০জন।

প্রথম লেগ ২-২ ড্র করা বোকা অবশ্য এমন ঘটনার তদন্ত ও শাস্তি দাবি করেছে প্রতিপক্ষের। একই সঙ্গে পরিস্থিতি যেন সব দিক থেকে ভারসাম্যপূর্ণ থাকে সেই আবদারও জানিয়েছে তারা। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও বিবৃতি দিয়েছে এই নিয়ে। তারা জানিযেছে বোকা যে খেলতে পারবে না সেই বিষয়টি আমলে নিয়েছেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো ডোমিনগেস।-বিবিসি

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম