শেষ চারে মুখোমুখি পর্তুগাল-সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৬:২০

শেষ চারে মুখোমুখি পর্তুগাল-সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস-ইংল্যান্ড অনুষ্ঠিত হয়েছে উয়েফা নেশন্স লিগ সেমিফাইনাল ড্র। সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে আর পর্তুগাল মুখোমুখি হবে সুইজারল্যান্ডের।

সেমিফাইনালের দুটি ম্যাচসহ ফাইনাল হবে পর্তুগালে। পর্তুগাল ও সুইজারল্যান্ডের সেমি অনুষ্ঠিত হবে ৫ জুন আর ইংল্যান্ড-নেদারল্যান্ডস মুখোমুখি হবে ৬ জুন।

আয়োজক পর্তুগাল লিগ এ- থেকে গ্রুপ ৩-এ ইতালি ও পোল্যান্ডকে পেছনে ফেলে সেমির টিকিট কাটে। আর সুইজারল্যান্ড মুখোমুখি লড়াইয়ে সেরা হওয়ায় গ্রুপে বেলজিয়ামকে টপকেই জায়গা পেয়েছে শেষ চারে। শেষ খেলায় তাদের হারায় ৫-২ গোলে।

অপর সেমিতে জায়গা পাওয়া ইংল্যান্ড গ্রুপে স্পেন আর ক্রোয়েশিয়াকে পেছনে ফেলেই সেরা হয়ে খেলতে যাচ্ছে সেমিতে। অথচ ক্রোয়েশিয়ার কাছেই রাশিয়া বিশ্বকাপের সেমিতে তারা হেরে গিয়েছিলো ২-১ গোলে। আর নেদারল্যান্ডস গ্রুপ পর্বের শেষ ম্যাচে জার্মানির সঙ্গে শেষ মুহূর্তের গোলে ২-২ গোলে ড্র করে কাটে সেমিফাইনালের টিকিট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম