আইপিএল নিলামে মুশফিক-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১

নিলামে শুধু মুশফিক ও মাহমুদউল্লাহর নাম। শুরুতে এবারের আইপিএল নিলামে ৯জন বাংলাদেশির কথা শোনা যাচ্ছিলো। সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর জানা গেলো তাতে থাকছেন মাত্র দুজন। বাংলাদেশ থেকে শুধু মাত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যাবে ১৮ ডিসেম্বরের নিলামে।

নিলামের শর্ট লিস্ট থেকে জানা গেলো মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। জিম্বাবুয়ে থেকেও সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন দুজন। সিকান্দার রাজার ভিত্তি মূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি। আর ব্রেন্ডন টেলরের ৫০ লাখ।

শুরুতে এই তালিকায় যাদের নাম শোনা গিয়েছিলো এরা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হায়দার, লিটন দাস, ও নাঈম হাসান। এই তালিকা থেকে মাত্র দুজনই রইলেন সংক্ষিপ্ত তালিকায়। এছাড়া সানরাইজার্স হায়দরাবাদ সাকিবকে রিটেইন করায় এনওসি প্রাপ্তির ভিত্তিতে তিনি খেলবেন।

বিশ্বকাপ সামনে থাকায় মোস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে আগেই সংশয় ছিলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার ফিটনেস নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বেশ কয়েকবার। তেমন আশঙ্কায় এবারের আইপিএল নিলামে থাকা হচ্ছে না বাঁহাতি এই পেসারেরও। তাকে এনওসি দেয়নি বিসিবি।

নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ৩৪৬জন ক্রিকেটার। যাদের মধ্যে আবার ২২৬জন ভারতীয়। বাকি দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে সর্বোচ্চ ২৬জন, অস্ট্রেলিয়া থেকে ২৩, ওয়েস্ট ইন্ডিজ থেকে ১৮, ইংল্যান্ড থেকে ১৮, নিউজিল্যান্ড থেকে ১৩, আফগানিস্তান থেকে ৮, শ্রীলঙ্কা থেকে ৭, বাংলাদেশ থেকে ২, জিম্বাবুয়ে থেকে ২, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১ জন।-ক্রিকবাজ।

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম