টাইব্রেকারে রহমতগঞ্জকে হারিয়ে শেষ চারে বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৮, ২০:১৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ২০:৫১

জয়ের পর বসুন্ধরার উল্লাস। স্বাধীনতা কাপের সেমিফাইনালে পৌঁছেছে বসুন্ধরা কিংস। রোমাঞ্চের জন্ম দিয়ে পেনাল্টি শুট আউটে তারা ম্যাচ জিতেছে ৩-২ গোলে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়।

সেমিফাইনালে আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা। যাদের কাছে ফেডারেশন কাপে হেরে শিরোপা খুইয়ে ছিলো নবাগতরা।

শুক্রবার শুরুর অর্ধে রহমতগঞ্জই ভুগিয়েছে বসুন্ধরা কিংসকে। প্রাণভোমরা কোলিন্দ্রেসকে শুরুর একাদশে না রাখায় বসুন্ধরার আক্রমণ ছিলো নখদন্তহীন। যার সুযোগটা পুরোপুরি নেয় রহমতগঞ্জ। ২৫ মিনিটে এগিয়ে যায় তারা। গোলটি করেন মিডফিল্ডার জামাল হোসেন।

দ্বিতীয়ার্ধে কোলিন্দ্রেস নামলে অবশেষে আক্রমণে ধার বাড়ে বসুন্ধরার। তার নেতৃত্বে ৬৬ মিনিটে সমতায় ফেরে নবাগতরা। এর চার মিনিট পর আবারও ব্যবধান বাড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় রহমতগঞ্জ। নিজের মার্কারকে কাটিয়ে গোলটি করেন ফয়সাল আহমেদ।

সমতায় ফিরতে শেষ দিকে আরও বেশি আগ্রাসী ছিলেন কোলিন্দ্রেস। দুবার গোলের চেষ্টা করলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে। অবশেষে শেষ বাঁশি বাজার আগে তার ক্রস থেকেই দলকে সমতায় ফেরান বকতিয়ার।

অতিরিক্ত সময়ের পর খেলা পেনাল্টি শুট আউটে গড়ালে বসুন্ধরার ত্রাতা ছিলেন গোলকিপার আনিসুর রহমান জিকো। তার তিনটি সেভেই টাইব্রেকারে রহমতগঞ্জকে ৩-২ গোলে হারায় বসুন্ধরা।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম