অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০

অস্ট্রেলিয়ান ওপেনে নতুন নিয়ম নতুন নিয়ম ঘোষণা করেছে অস্ট্রেলিয়ান ওপেন। আগামী বছর শুরু হতে যাওয়া আসরে প্রথমবার ফাইনাল সেটে টাইব্রেক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। অ্যাডভানটেজ ফাইনাল সেটের বর্তমান ধারা থেকে সরে আসতে ১০ পয়েন্টের টাইব্রেক পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাকে বলা হচ্ছে সুপার টাইব্রেক। 

অর্থাৎ ফাইনাল সেটে ব্যবধান ৬-৬ হলে তখন ১০ পয়েন্টের টাইব্রেক হবে। আর সবার আগে যার ১০ পয়েন্ট হবে সেই হবে বিজয়ী।

এই বছরের কেভিন অ্যান্ডারসন ও জন ইসনারের দীর্ঘ ফাইনাল সেটই বাধ্য করেছে তাদের এমন করে ভাবতে। তিন ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে দক্ষিণ আফ্রিকান অ্যান্ডারসন ফাইনাল সেট জেতেন ২৬-২৪ ব্যবধানে। 

অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেগ টিলে জানান, ‘ছয় গেমের ফাইনালে ১০ পয়েন্টের টাইব্রেক নেওয়া হবে। যাতে ভক্তরা প্রতিযোগিতার আনন্দ পান। একই সঙ্গে এই টাইব্রেক সার্ভের একক আধিপত্য কমিয়ে দেবে যেটা ছোটো টাইব্রেকে বেশি ছিলো।’

এরফলে চারটি গ্র্যান্ড স্লামই বিজয়ী নির্ধারণে এখন থেকে চারটি ভিন্ন স্কোরিং পদ্ধিতে চলতে যাচ্ছে। যেখানে প্রতিটিরই আলাদা ভিন্নতা আছে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম