পাকিস্তানের বিপক্ষে ফিরতে পারেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:১৯

স্মিথ ও ওয়ার্নার। স্টিভেন স্মিথকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ‘বিরাট কোহলি’ মনে করেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। এমন একজন ক্রিকেটারকে দলে ফিরে পেতে মরিয়া অস্ট্রেলিয়া কোচ। ল্যাঙ্গারই জানালেন, আগামী বছরের মার্চের পর পাকিস্তানের ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা আছে সাবেক অধিনায়কের। একই সঙ্গে ডেভিড ওয়ার্নারেরও!

স্মিথ-ওয়ার্নারের নিষেধাজ্ঞা পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরুর আগেই শেষ হওয়ার কথা। তাই আশাবাদী ল্যাঙ্গার তেমন সম্ভাবনার কথা জানিয়ে বলেছেন সব কিছু হবে প্রক্রিয়া মেনে, ‘এমন সম্ভাবনা আছে। এটা অবশ্য এখন প্রক্রিয়ার অংশ। আমি নিশ্চিত আমরা এক সঙ্গে কাজ করবো। আশা করছি অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য ভালো কিছুই বের করতে পারবো। তবে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।’

সম্প্রতি আলাদাভাবে স্টিভেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের সঙ্গে কথা বলেছেন ল্যাঙ্গার। যার মধ্যে ব্যানক্রফটের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ ডিসেম্বর। এদের মাঝে স্মিথ একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নিয়ে জনমনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছেন। তার সার্বিক অবস্থা নিয়ে কোচের মন্তব্য অবশ্য ইতিবাচক, ‘আমার মনে হয় স্মিথ এখনও আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ। এই সময়টা অবশ্য তার জন্য কঠিন কিন্তু তাকে ফিরে পেতে আমি আর অপেক্ষায় থাকতে পারছি না। সে আমাদের দলের বিরাট কোহলি- এটাই সত্য।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের