চলে গেলেন ইয়োসেফ অ্যাডামেচ

স্পোর্টস ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৫৯আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:০৮

ইয়োসেফ অ্যাডামেচ। ১৯৬২ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠার স্বাদ নিয়েছিলো সাবেক চেকোস্লোভাকিয়া। সেই দলের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য ছিলেন ইয়োসেফ অ্যাডামেচ। পরবর্তীতে কোচ হয়েছিলেন স্লোভাক জাতীয় দলের। ৭৬ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার পাড়ি জমিয়েছেন পরপারে।

স্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সোমবার ত্রিনাভার একটি হাসপাতালে মারা যান তিনি। জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বকালে বেশ কিছু আলো ঝলমলে নৈপুণ্য ছিলো অ্যাডামেচের। ১৯৬৮ সালে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। চেকোস্লোভাকিয়ার জার্সিতে ৪৪টি ম্যাচ খেলা অ্যাডামেচের গোল সংখ্যা বেশি নয়, ১৪টি।  তবে ঘরোয়া ফুটবলে তার পারফরম্যান্স দারুণ। লিগের শীর্ষ পর্যায়ে গোল করেছেন ১৭০টি। স্পার্তাক ত্রিনাভার হয়ে ৫টি আর দুকলা প্রাগের হয়ে জিতেছেন দুটি শিরোপা।

১৯৬৯ সালে সাবেক ইউরোপিয়ান কাপে ত্রিনাভাকে নিয়ে গেছেন সেমিফাইনালে। শেষ পর্যন্ত ইয়োহান ক্রুইফের আয়াক্সের কাছে দুই লেগ মিলে অ্যাডামেচের দল হেরে যায় ৩-২ গোলে। স্লোভাক জাতীয় দলের কোচ ছিলেন ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম