বিজয় দিবস ক্যারমে চ্যাম্পিয়ন রবিন-আফসানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৪২

ক্রেস্ট হাতে টুর্নামেন্ট বিজয়ীরা।  বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে শেষ হয়েছে ৮দিন ব্যাপী বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মো. আলী রবিন, রানার-আপ হন চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মো. হেমায়েত মোল্লা এবং তৃতীয় স্থান লাভ করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিগ্ধ।

মহিলা এককে চ্যাম্পিয়ন হন ইডেন কলেজের আফসানা নাসরিন, রানার-আপ সাবিনা আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ফারহানা নাসরিন লিপি। এবারের টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ইডেন মহিলা কলেজসহ ঢাকা ও চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, খুলনা, বাগেরহাট, সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। 

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে মঙ্গলবার। পুরস্কার হিসেবে খেলোয়াড়দের প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়। ১৮-২৫ ডিসেম্বর পর্যন্ত টানা ৮ দিন চলে বিজয় দিবস ক্যারম টুর্নামেন্ট। মওলানা ভাসানী স্টেডিয়ামে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের প্রশিক্ষণ কক্ষে পুরুষ-মহিলা দুই বিভাগে ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের এসপি (প্লানিং অ্যান্ড অপারেশন) আশরাফুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ টেভির সিনিয়র বার্তা সম্পাদক মাহমুদুল হাসান শামীম ও বীর মুক্তিযোদ্ধ কাজী মান্নান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেডারেশনের কোষাধ্যক্ষ হাসনাইন ইমতিয়াজ শিহাব, চিফ আম্পায়ার মো. ফেরদৌস আখতার।

বিজয় দিবস ক্যারম টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিলো বাংলা ট্রিবিউন, দেশ টিভি ও ডেইলি বাংলাদেশ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম