জিম্বাবুয়ের ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে ক্রেমার

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ১৯:১০আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৯:১৬

গ্রায়েম ক্রেমার। স্ত্রী বর্তমানে কাজ করছেন দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানে বিমান চালক হিসেবে। জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার এতদিন হারারেতে অবস্থান করলেও সন্তানদের সময় দিতে সার্বক্ষণিক প্রয়োজন একজনকে। এই অবস্থায় জিম্বাবুয়ে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়ে ফেলেছেন ৩২ বছর বয়সী এই লেগ স্পিনার।

পাইলট স্ত্রী মেরনার সব সময় থাকেন কাজের চাপে। বাইরে বাইরে থাকায় সেই কথা মাথায় রেখেই বাচ্চাদের কাছে থাকতে মনস্থির করেছেন ক্রেমার, ‘আমার স্ত্রী যেহেতু সব সময় বাইরে বাইরে থাকছে, তাই বাচ্চাদের দেখাশোনা করতে সারা দিনের একটা কাজ পেয়ে গেছি। যাদের নতুন পরিবেশে খাপ খাওয়াতে সহায়তা করতে হবে।’

সেই সঙ্গে ক্রেমার জানালেন জিম্বাবুয়ে ক্রিকেট থেকে এই বিরতিটা সাময়িক। ফিরবেন খুব শিগগির ‘আশা করছি এই বিরতি সাময়িক।’ তবে ভবিষ্যৎ নিশ্চিত নয় বলে কিছুটা অনিশ্চয়তাও রেখে দিলেন ক্রেমার, ‘তবে কে জানে ভবিষ্যৎ আমার জন্য কী রেখেছে? এই মুহূর্তে এতটুকুই বলতে পারি।’

১৯ টেস্ট, ৯৬ ওয়ানডে আর ২৯ টি-টোয়েন্টি খেলা ক্রেমার মিলিতভাবে নিয়েছেন মোট ২১১টি উইকেট। সম্প্রতি হাঁটুর চোটের কারণে জিম্বাবুয়ের দক্ষিণ আফ্রিকা আর বাংলাদেশ সফরে সঙ্গী হতে পারেননি। তবে ডিসেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন পুরো দমে। জাতীয় দল থেকে বিদায় নিলেও দলের সবাইকে আগামীর জন্য শুভকামনা জানিয়ে রাখলেন, ‘যেহেতু বাইরে থাকবো তাই জিম্বাবুয়ের ক্রিকেটকে শুভকামনা জানাচ্ছি আগামীর জন্য। আশা করছি ছেলেদের সঙ্গে আবার যোগ দিতে পারবো।’ –ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম