পান্ডিয়া, রাহুলের জন্য আরও দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৯, ২১:২৩আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২২:৩৩

টিভি টকশোতে অংশ নিয়ে বিপদে পান্ডিয়া ও রাহুল। আগেই জানা গিয়েছিলো টিভি টকশোতে করা অশালীন মন্তব্যে নিষেধাজ্ঞার মুখে পড়বেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। এই বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগেই তাদের আপাতত নিষিদ্ধ করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই) নতুন করে কারণ দর্শানোর চিঠি পাঠিয়ে এই খবর তাদের জানিয়ে দিয়েছে।

অবশ্য তারা কত দিন এই নিষেধাজ্ঞার মধ্যে থাকবেন তা নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে অস্ট্রেলিয়া সফরের বাকি ম্যাচগুলো আর আসন্ন নিউজিল্যান্ড সফরে হয়তো খেলা হচ্ছে না তাদের।

বিসিসিআই-এর পাঠানো কারণ দর্শানো নোটিশে সাফ বলে দেওয়া হয়েছে তাদের নিষেধাজ্ঞার কথা, ‘বিসিসিআই এর ধারা ৪১ (৬) অনুসারে আপনাদের ওপর তাৎক্ষণিকভাবে ম্যাচ থেকে, যে কোনও কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এর পরিধি বিসিসিআই, আইসিসি ও রাজ্য অ্যাসোসিয়েশনেও বহাল থাকবে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত কোনও আইনানুগ সিদ্ধান্ত না হয়।’

সম্প্রতি জনপ্রিয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হয়ে গিয়েছিলেন পান্ডিয়া ও তার সতীর্থ লোকেশ রাহুল। ওই অনুষ্ঠানে বেশ কয়েকবার মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করেন দুই ক্রিকেটার। অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য এমন ঘটনায় বিতর্কের ঝড় উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমা চেয়ে নিয়েছেন পান্ডিয়া। বাইরের উত্তাল পরিস্থিতি ঠাণ্ডা করতে মেয়েদের নিয়ে করা মন্তব্যে কাউকে ‘আঘাত’ করতে চাননি বলে জানান তিনি।

ভারতীয় অলরাউন্ডারের টুইটটি ছিলো এমন, ‘কফি উইথ করণে আমার মন্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে, আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে অনুষ্ঠানের সঙ্গে তাল মেলাতে গিয়ে এমনটা হয়েছে। কোনোভাবেই কাউকে অসম্মান কিংবা আঘাত করার ইচ্ছা আমার ছিল না।’
এরপর বিসিসিআই প্রথম কারণ দর্শানোর নোটিশ পাঠালে সেখানে ক্ষমা চান পান্ডিয়া ও রাহুল। এমনকি অধিনায়ক বিরাট কোহলিও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন এমন আচরণ গ্রহণযোগ্য নয় দলের ক্রিকেটারদের কাছে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম