পান্ডিয়া-রাহুলের বিকল্প শঙ্কর-গিল

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৯, ১২:৪৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১২:৫৮

বিজয় শঙ্কর ও শুভমান গিল। মেয়েদের নিয়ে অশালীন মন্তব্য করায় নিষিদ্ধ হয়েছেন ভারতীয় দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। তাদের নিষেধাজ্ঞায় বিকল্প হিসেবে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন বিজয় শঙ্কর ও শুভমান গিল। নিষেধাজ্ঞার মুখে থাকা পান্ডিয়া ও রাহুলকে ভারত পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই দুজন বদলি হিসেবে ডাক পেলেও গিল শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে যোগ দেবেন। অপর দিকে বিজয় দ্বিতীয় ওয়ানডের আগে যোগ দেবেন অস্ট্রেলিয়া সিরিজে। নিউজিল্যান্ডে ৫টি ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত।

পান্ডিয়া ও রাহুল দুজনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ছিলেন। সম্প্রতি সেলেব্রেটি শো ‘কফি উইথ করণ’-এ তারা অতিথি হয়ে নারীদের নিয়ে বেশ কিছু অশালীন মন্তব্য করেছিলেন। এর পরেই তাদের সেই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিতর্কের ঝড় উঠলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ক্ষমাও চেয়েছিলেন পান্ডিয়া। মেয়েদের নিয়ে করা মন্তব্যে কাউকে ‘আঘাত’ করতে চাননি বলে জানান তিনি।

বিসিসিআইও পরিস্থিতি সামাল দিতে তাদের কারণ দর্শাও নোটিশ পাঠায় দুবার। প্রথমবার তার জবাবে ক্ষমা চাইলেও বিসিসিআই-এর কাছে মনপুত হয়নি সেই উত্তর। এর পরে তাদের ওপর আরও কড়া শাস্তি আরোপের সিদ্ধান্ত নেয় বোর্ড। বিসিসিআই জানায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রিকেটীয় সব কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন এই দুই ক্রিকেটার।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম