খুলনা টাইটানসে যোগ দিলেন মালিঙ্গা

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯

সিলেটে পৌঁছেছেন মালিঙ্গা। খুলনা টাইটানসে যোগ দিলেন শ্রীলঙ্কান টো ক্রাশার লাসিথ মালিঙ্গা। নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় কিছুটা বিলম্বে খুলনার ডেরায় যোগ দিলেন ডেথ ওভারের কার্যকরী এই বোলার। লঙ্কান এই তারকা সিলেট পৌঁছান সোমবার দুপুর দেড়টায়

টি-টোয়েন্টিতে ২৬৪টি ম্যাচ খেলা ৩৫ বছর এই বয়সী পেসার ডেথ ওভারে ভীষণ কার্যকরী। যার সংগ্রহে আছে ৩৫৫টি উইকেট। সম্প্রতি ভালো ফর্মে থাকা লঙ্কান এই পেসারের দিকে তাকিয়ে খুলনার টিম ম্যানেজমেন্ট। টানা হারের বৃত্তে অবস্থান করা খুলনাকে জয়ের মুখ দেখাতে মঙ্গলবারই মাঠে নামবেন তিনি।

নিউজিল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ছন্দময় ক্রিকেট খেলে বিপিএল মাতাতে প্রস্তুত মালিঙ্গা। কিউই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাত উইকেট নিয়ে দ্বিতীয় সেরা বোলার ছিলেন। এছাড়া একমাত্র টি-টোয়েন্টি খেলে ২৪ রানে দুই উইকেট নিয়েছেন।

প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি ক্যাটাগরিতে শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গাকে দলে নিয়েছিলো খুলনা। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন। এবার ‘এ’ ক্যাটাগরিতে থাকা মালিঙ্গাকে দেড় লাখ মার্কিন ডলারে কিনে নেয় খুলনা টাইটানস। ৫টি আসর শেষ হলেও গতবারই মালিঙ্গার অভিষেক হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। রংপুরের হয়ে ৮ ম্যাচ খেলে ঝুলিতে নেন ৮টি উইকেট। সেরা বোলিং ফিগার ছিলো ২৭ রানে দুই উইকেট।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি