জয় দিয়ে শুরু সেরেনার

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৯, ১১:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১২:০৩

সেরেনা উইলিয়ামস। আর একটি গ্র্যান্ড স্লাম জিতলেই মেয়েদের টেনিসে সর্বকালের সেরা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসাবেন সেরেনা উইলিয়ামস। সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত শুরু করেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। প্রথম রাউন্ডে হারিয়েছেন জার্মানির তাতজানা মারিয়াকে।

৩৭ বছর বয়সী সেরেনার সবশেষ মেজরের জয়টা এসেছিলো দুই বছর আগে এই মেলবোর্নে। তখন গর্ভাবস্থায় থেকে জেতেন ২৩তম গ্র্যান্ড স্লাম। এরপর খেলায় ফিরলেও ছন্দে না থাকায় শিরোপা জেতা হয়নি আর। সেই লক্ষ্যে প্রথম রাউন্ডে জিতেছেন কোনও প্রতিরোধ ছাড়া। ৪৯ মিনিটে জয় পান ৬-০, ৬-২ গেমে।

প্রথম রাউন্ডে জয়ের পর পুরনো স্মৃতির কথা মনে করলেন ৭বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সেরেনা, ‘সবশেষ যখন এখানে এসেছিলাম তার ভালো কিছু স্মৃতি রয়ে গেছে। সেই জয়টা ক্যারিয়ারের সেরা একটি জয় ছিলো। তাই পুরনো জায়গায় ফিরতে পেরে ভালোই লাগছে।’

তিনি আরও জানালেন, ‘আমার এখন যা প্রয়োজন ছিলো তা করতে পেরে আমি তৃপ্ত।’ দ্বিতীয় রাউন্ডে কানাডার ইউজিন বুচার্ড অথবা পেং শুয়াইয়ের মুখোমুখি হবেন সেরেনা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম