টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত খুলনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৩:০৩আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৩:২৭

টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা। বিপিএলে ঢাকা পর্ব শেষে আজ শুরু হচ্ছে সিলেট পর্ব। প্রথম পর্বে একটিও জয়ের দেখা পায়নি খুলনা টাইটানস। এমন বিবর্ণ শুরুর পর এই পর্বে জয়ের খোঁজে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। রাজশাহী কিংসের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং পিচে টস জিতে ব্যাটিং নিয়েছে খুলনা টাইটানস।

দেড়টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন। খুলনা দলে দুটি পরিবর্তন এসেছে আজকের ম্যাচে। 

আগের ম্যাচে বিপিএল প্রথমবারের মতো সুপার ওভারের জন্ম দিয়েও জয়ের দেখা পায়নি খুলনা। তাদের হারিয়ে জয় পায় চিটাগং ভাইকিংস। আবার এই রাজশাহীর কাছে ঢাকা পর্বে প্রথম মুখোমুখিতে তারা হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এমন অবস্থায় টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনার।

খুলনা টাইটানস একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল, নাজমুল, তাইজুল, জুনায়েদ, উইজ, ব্র্যাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল, মালান। 

রাজশাহী কিংস একাদশ: মেহেদী হাসান (অধিনায়ক), মুমিনুল, মোস্তাফিজেুর, জাকির, সৌম্য, আরাফাত সানি, কামরুল ইসলাম, জোঙ্কার, উদানা, ইভান্স, ডেসকাট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম