কষ্টের জয়ে তৃতীয় রাউন্ডে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯

রজার ফেদেরার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রজার ফেদেরারকে প্রায় রুখে দিয়েছিলেন ব্রিটেনের ড্যান ইভান্স। তীব্র প্রতিরোধের মুখে কষ্টার্জিত জয় পেয়েছেন প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।

১৮৯তম র‌্যাংকিংয়ে থাকা ইভান্স দুই সেটেই তীব্র প্রতিরোধ গড়েছিলেন। শেষ পর্যন্ত ফেদেরারই জয় ছিনিয়ে নিয়েছেন। জয় তুলে নেন ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে। তৃতীয় রাউন্ডে ২০টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার মুখোমুখি হবেন টেইলর ফ্রিটজের। জয়ের পর ইভান্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ফেদেরার, ‘সে খুবই ভালো খেলেছে। তার কৃতিত্ব কেড়ে নেওয়াটা ঠিক না। মনে করেছিলাম আমি ভালো খেলেছি।’

ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছেন গত উইম্বলডন রানার্স আপ কেভিন অ্যান্ডারসন। পঞ্চম বাছাই কেভিন ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে হেরেছেন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস টিয়াফোর কাছে।

মেয়েদের এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়েছেন সুইডেনের জোহানা লারসনকে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম